কাস্টমাইজড পণ্য ফেরত এবং প্রতিস্থাপন নীতি
1.
Customized Product বলতে এমন সকল পণ্যকে বোঝানো হয় যা গ্রাহকের নির্দিষ্ট নির্দেশনা, ব্যক্তিগত তথ্য, ছবি, লেখা, নাম, নকশা, বিশেষ পরিমাপ, রঙ নির্বাচন বা কারিগরি প্রক্রিয়ার মাধ্যমে পৃথকভাবে প্রস্তুত করা হয়।
এর মধ্যে অন্তর্ভুক্ত (তবে সীমাবদ্ধ নয়):
- ব্যক্তিগতকৃত উপহার সামগ্রী
- হ্যান্ডমেড পণ্য
- কাস্টমাইজড টি-শার্ট
- অ্যাক্সেসরিজ
- ব্রেকেবল বা গ্লাস-ভিত্তিক কাস্টমাইজড পণ্য
উপরোক্ত সকল প্রকার Customized Product এই নীতিমালার আওতাভুক্ত হবে।
২. অর্ডার নিশ্চিতকরণ ও মত পরিবর্তন
২.১ Customized Product একবার অর্ডার কনফার্ম ও প্রোডাকশন প্রক্রিয়ায় প্রবেশ করলে সাধারণত বাতিল বা রিটার্ন গ্রহণযোগ্য নয়।
২.২ এ ধরনের পণ্যের জন্য প্রদত্ত অগ্রিম অর্থ সাধারণত অ-ফেরতযোগ্য (Non-Refundable), কারণ পণ্যটি গ্রাহকের ব্যক্তিগত নির্দেশনা অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত হয় এবং পুনরায় বিক্রয়যোগ্য থাকে না।
২.৩ তবে উৎপাদন প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে, কোম্পানির বিবেচনায় কোনো সংশোধন বা সমন্বয় গ্রহণযোগ্য হতে পারে।
৩. ব্রেকেবল Customized Product (যেমন গ্লাস/ভঙ্গুর উপাদানযুক্ত পণ্য)
৩.১ ডেলিভারির সময় যদি পণ্য দৃশ্যমানভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় প্রাপ্ত হয়, তাহলে গ্রাহককে ডেলিভারি গ্রহণের সময়ই বিষয়টি অবহিত করতে উৎসাহিত করা হচ্ছে।
৩.২ ডেলিভারি সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্ট টিমকে অথবা আমাদের অফিসিয়াল ডিজিটাল কমিউনিকেশন চ্যানেলে লিখিতভাবে অবহিত করতে হবে। অভিযোগের সাথে অর্ডার নম্বর, যথাযথ যাচাইয়ের স্বার্থে পণ্যের স্পষ্ট ছবি এবং সম্পূর্ণ আনবক্সিং ভিডিও প্রদান প্রয়োজন হতে পারে।
৩.৩ যথাযথ যাচাই সাপেক্ষে, যদি পরিবহনজনিত বা উৎপাদনজনিত ত্রুটি প্রমাণিত হয়, তাহলে Amar Store নিজ ব্যয়ে সম্পূর্ণ Replacement প্রদান করবে। গ্রাহককে অতিরিক্ত কোনো চার্জ বহন করতে হবে না।
৩.৪ এই ক্ষেত্রে Replacement প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রাহককে ক্ষতিগ্রস্ত পণ্য Amar Store-কে ফেরত প্রদান করতে হবে।
৩.৫ যাচাই সাপেক্ষে Replacement অনুমোদিত হলে, সংশ্লিষ্ট Customized Product পুনরায় প্রস্তুত করে সাধারণত ৭–১৪ কার্যদিবসের মধ্যে গ্রাহকের নিকট সরবরাহ করা হবে। প্রোডাকশন ও ডেলিভারি সময় স্থানভেদে ভিন্ন হতে পারে। এ ক্ষেত্রে গ্রাহকের সদয় সহযোগিতা ও ধৈর্য কাম্য।
৩.৬ Amar Store যথাসম্ভব নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি বা Replacement সম্পন্ন করার চেষ্টা করে। তবে প্রাকৃতিক দুর্যোগ, কুরিয়ার বিলম্ব, লজিস্টিক সীমাবদ্ধতা বা অন্যান্য অনিবার্য ও কোম্পানির নিয়ন্ত্রণবহির্ভূত পরিস্থিতির কারণে ডেলিভারি বা Replacement বিলম্বিত হলে, গ্রাহকের নিকট বিষয়টি সদয় বিবেচনায় গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।
এ ধরনের নিয়ন্ত্রণবহির্ভূত বিলম্বের ক্ষেত্রে Amar Store যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ডেলিভারি বা Replacement সম্পন্ন করার চেষ্টা করবে; তবে এ কারণে সৃষ্ট প্রত্যক্ষ বা পরোক্ষ আর্থিক, সামাজিক বা ব্যক্তিগত ক্ষতির জন্য কোম্পানি দায়বদ্ধ থাকবে না, যদি না বিলম্ব সরাসরি কোম্পানির প্রমাণিত অবহেলার ফলাফল হয়।
৪. সাধারণ Customized Product ত্রুটি
যদি সরবরাহিত Customized Product গ্রাহকের অনুমোদিত ডিজাইন বা চূড়ান্ত নিশ্চিতকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে অবহিত করতে হবে।
যাচাই সাপেক্ষে, কোম্পানি পরিস্থিতি অনুযায়ী সংশোধন, Replacement অথবা আংশিক/সম্পূর্ণ সমন্বয় প্রদান করতে পারে।
৫. যাচাই ও প্রতারণা প্রতিরোধ
৫.১ সকল দাবি যাচাই সাপেক্ষে বিবেচিত হবে।
৫.২ Amar Store প্রয়োজনবোধে কুরিয়ার রিপোর্ট, টেকনিক্যাল মূল্যায়ন, পণ্যের ভৌত অবস্থা এবং সংশ্লিষ্ট প্রমাণাদি পর্যালোচনা করতে পারে।
৫.৩ ডেলিভারি-পরবর্তী ইচ্ছাকৃত ক্ষতি, তৃতীয় পক্ষ কর্তৃক অসতর্ক ব্যবহার, বা পরিকল্পিত অপব্যবহার প্রমাণিত হলে দাবি গ্রহণযোগ্য হবে না।
৬. সিদ্ধান্ত ও প্রযোজ্যতা
৬.১ প্রতিটি অভিযোগ পৃথকভাবে মূল্যায়ন করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ন্যায্যতা, বাস্তব প্রমাণ এবং Amar Store-এর যাচাই নীতিমালার আলোকে গৃহীত হবে।
৬.২ এই নীতিমালা শুধুমাত্র Customized Product-এর ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ পণ্য সংক্রান্ত রিটার্ন, রিফান্ড প্রক্রিয়া, সময়সীমা ও অর্থ ফেরতের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে আমাদের “Return Policy” এবং “Refund Policy” পৃষ্ঠা পর্যালোচনা করুন।
